ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৯৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ স্টার মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। হল সুপারের দায়িত্বে ছিলেন মকবুল হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক তানভীর হোসেন তমাল। এছাড়া কনভেনরের দায়িত্ব পালন করেন আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল মাহমুদ।

সংগঠন সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতি অনুসরণ করে বৃত্তি পরীক্ষার আয়োজন নিশ্চিত করতে উপজেলার ১৪টি কিন্ডারগার্টেন স্কুলকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়েছে। বাংলা, গণিত, ইংরেজি, সমাজ ও বিজ্ঞান—এই পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি গত ১৭ ডিসেম্বর শুরু হয়ে আগামী ২০ ডিসেম্বর (শনিবার) শেষ হওয়ার কথা রয়েছে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫