ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

চাটমোহরে শুরু হতে যাচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ১১৪৮ বার পড়া হয়েছে

ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে চাটমোহরে সংবাদ সম্মেলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে শুরু হতে যাচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট!

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
চাটমোহরে শুরু হতে যাচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট! পাবনার চাটমোহরে আগামী ১২ মে শুরু হতে যাচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন মিশুক ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিশুক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আশরাফুল আলম কাজল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ মে চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্ট উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৮টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো, রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী, পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব (বিএনএসসি), পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব, ঈশ্বরদী ক্রিকেট ক্লাব, সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান (এমসিএ) স্মৃতি ক্রিকেট একাদশ ও চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব।

সংবাদ সম্মেলনে মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু, প্রসেনজিৎ কুন্ডু, সৌমিত্র কর্মকার, রকিবুর রহমান টুকুন, মতিন আহমেদ বাবু, মাহাতাব এলাহী রত্ন, মোহন আলী, সৌমেন সরকার, তাইজুল ইসলাম, আদর খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে শুরু হতে যাচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট!

আপডেট সময় : ০৬:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩