ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

গুরুদাসপুরে ভুয়া কাবিন তৈরির অভিযোগে কাজির ছয় মাসের কারাদণ্ড

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৪১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে ভুয়া কাবিন তৈরির অভিযোগে কাজির ছয় মাসের কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে ভুয়া কাবিন রেজিস্ট্রার তৈরি ও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক প্রতারক কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গুরুদাসপুর পৌরসভার উত্তর নারিবাড়ি এলাকার মৃত কেফাত মোল্লার ছেলে মো. আব্দুল লতিফ কাজি (৫৪)। তার অফিস ও বাসা তল্লাশির সময় ভুয়া রেজিস্ট্রার উদ্ধারসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২২৮ ধারায় দোষী সাব্যস্ত করে বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয়রা জানান, লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানোসহ বিভিন্ন ধরনের জালিয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন। তার শাস্তির ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে ও প্রতারণায় প্রমাণিত হওয়ায় লতিফ কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে ভুয়া কাবিন তৈরির অভিযোগে কাজির ছয় মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫