ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

এলজিইডি নাটোরে বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এক মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

বাউয়েট, কাদিরাবাদ, নাটোর:
  • আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এলজিইডি নাটোরে বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এক মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

CESIP-এর মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করলেন ১৫ জন শিক্ষার্থী

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক মাসব্যাপী Civil Engineering Students Internship Program (CESIP)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) নাটোরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ইন্টার্নশিপ প্রোগ্রামটি এলজিইডি, নাটোর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি, নাটোরের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) প্রকৌশলী ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন বাউয়েটের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হোসেন, পিএসসি (অব.), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, প্রভাষক সামিরা রহমান সিনথি, এলজিইডি নাটোরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইন্টার্নশিপে অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থী।

collected

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এলজিইডি, নাটোর কর্তৃপক্ষকে এই এক মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীরা যে ব্যবহারিক ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে—বিশেষ করে এলজিইডি ও অনুরূপ প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি দয়ারামপুর থেকে বাউয়েট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কার্যক্রম বাস্তবায়নে নির্বাহী প্রকৌশলী ও তাঁর টিমের ভূমিকার প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, শিক্ষার্থীরা ভবন নির্মাণ কার্যক্রম, প্রিকাস্ট গার্ডার সেতু নির্মাণ, বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তিনি ভবিষ্যতেও বাউয়েটের সঙ্গে এলজিইডি, নাটোরের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষপর্বে ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এলজিইডি নাটোরে বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এক মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬