ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আজমানে ডেলিভারি কর্মী সালেহ আহমদ নিহত; মরদেহ দ্রুত দেশে পাঠানোর আহ্বান পরিবারের

ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে বিভিন্ন সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সালেহ আহমদ (৩৮)। তিনি আমিরাতের আজমান প্রদেশে একটি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হন সালেহ। এ সময় আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায় এবং মুহূর্তেই বিকট বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রোববার (১ মার্চ) সকালে অনানুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখনো পর্যন্ত আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬