ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অবশেষে দায়িত্ব ফিরে পেলেন মান্দার সেই প্রধান শিক্ষক

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে দায়িত্ব ফিরে পেলেন মান্দার সেই প্রধান শিক্ষক

অবশেষে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে বিদ্যালয়ে ফিরেয়ে আনা হয়েছে। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে সৃষ্টি হওয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সুধীজনেরা প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। পরে তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে সসম্মানে বসানো হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ ফয়েজ উদ্দিন আহমেদ ও লুৎফর রহমান, এডহক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম শহীদ ও রবিউল ইসলাম রবি, শিক্ষার্থী প্রতিনিধি আল আমিন, সোহাগ হোসেন ও এসএম রাজা প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে শহীদ মিনার, সাইকেল গ্যারেজ নির্মাণ এবং পরিচয়পত্র প্রদানসহ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরেন। উপস্থিত সুধীজনেরা এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তারা সেই ভুল বুঝতে পেরে প্রধান শিক্ষককে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনেছেন এবং সম্মানসূচকভাবে তার পদে পুনর্বহাল করেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে মান্দা এসসি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, নাসির উদ্দিন সরদার, আনিছার রহমান ও আশিষ কুমার সাহা, সুপারিনটেনডেন্ট আব্দুর রাকিব, প্রভাষক দেলেয়ার হোসেন, সহকারী শিক্ষক তাজিবুল হক, আব্দুর রাজ্জাক ও রাফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা পরানপুর উচ্চবিদ্যালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ অনভিপ্রেত। তবে সমাধান শান্তিপূর্ণভাবে হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর পরানপুর উচ্চবিদ্যালয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করা হয়। এ ঘটনায় শিক্ষক সমাজ উদ্বেগ জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে দায়িত্ব ফিরে পেলেন মান্দার সেই প্রধান শিক্ষক

আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫